পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাবিতে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) বিশ্ববিদ্যালয়ের ড. মযহারুল ইসলাম গ্যালারি রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আহসান হাবিব সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ সময় বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী, অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, অধ্যাপক ড. রওশন জাহিদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রতন কুমার, অধ্যাপক ড. ফারজানা রহমান, সিনথিয়া এবং আয়েশা প্রমুখ। বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। মাস্টার্সের শিক্ষার্থী এস এম তাহমিদ হাসান ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ-এর সমন্বয়ে উক্ত ইফতার মাহফিলে বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে...